তেলাপোকা দুর করার প্রাকৃতিক উপায়:


রান্নাঘরের অন্যতম উপদ্রবের মধ্যে তেলাপোকা একটি। তেলাপোকা খাবারের মধ্যে লালার মাধ্যমে মাইক্রোঅর্গানিজম (এক ধনের অনুজীব) ছড়ায়, যা স্বাস্থের অনেক ক্ষতি করে।

তেলাপোকা থেকে পরিত্রাণ পাওয়ার প্রাকৃতিক কিছু উপায় জেনে নিন-


১. তেলাপোকা থেকে পরিত্রাণ পেতে সাবান ব্যাবহারঃ

তেলাপোকা থেকে পরিত্রাণ পেতে সাবানও ব্যবহার করতে পারেন। পানিতে সাবান গুলিয়ে তেলাপোকার গায়ে ছিটিয়ে দিতে পারেন। এতে বেশির ভাগ তেলাপোকাই দ্রুত মরে যাবে। এরা যেসব স্থানে বসবাস করে সেখানেও মিশ্রণটি ছিটিয়ে দিতে পারেন।

এছাড়াও- সামান্য পানিতে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, একটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ বাটা মেশান। এটাকে এক ঘণ্টা রেখে দিন। এরপর এক টেবিল চামচ লিকুইড সাবান মেশান এবং তেলাপোকার আস্তানায় ছড়িয়ে দিন। এর গন্ধ তেলাপোকাকে দূরে তাড়িয়ে দেবে।

 

২. তেলাপোকার উপদ্রব থেকে বাচতে ঘরোয়া উপায়ঃ

উপকরনঃ

তিন চা চামচ বেকিং সোডা

তিন চা চামচ বোরিক এসিড

পানি

চিনি

যা করতে হবে-

 

২. তেলাপোকার উপদ্রব থেকে বাচতে ঘরোয়া উপায়ঃ

উপকরনঃ

তিন চা চামচ বেকিং সোডা

তিন চা চামচ বোরিক এসিড

পানি

চিনি

যা করতে হবে-

·         তিন টেবিল চামচ বোরিক এসিডের সাথে সমপরিমাণ চিনি এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

·         বাসার যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি (কিচেন, বাথরুম, স্টোরেজ) সেখানে এই পেস্ট প্রয়োগ করুন।

·         এই পেস্টে চিনি আছে ফলে তেলাপোকা আগ্রহ করে খাবে। খাবার পর এই বোরিক এসিডের প্রভাবে তেলাপোকার শরীর পানিশূন্য হয়ে পড়বে এবং সে ধীরে ধীরে মারা যাবে। শুধু তাই নয়, এই পেস্ট তার শরীরে লেগে যাবে। সে এটাকে বয়ে নিয়ে যাবে নিজের বাসায়, খাওয়াবে নিজের বাচ্চাকাচ্চাকে ফলে সেগুলোও মারা যাবে। ভালো ফলাফল পেতে পর পর কিছুদিন ব্যবহার করুন। বাড়ির ত্রিসীমানায় তেলাপোকা থাকবে না।

৩. তেলাপোকা দূর করতে ন্যাপথালিন: 

বাজারে বিভিন্ন ধরনের ন্যাপথালিন পাওয়া যায়। যেকোনো গ্রোসারি বা জেনারেল স্টোরে পাবেন ন্যাপথালিন। বাজারে এটা কর্পূর নামেও পরিচিত। সাধারণত গোলাকার বলের ও চারকোনা আকারে থাকে। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব সেসব জায়গায় একটি একটি করে রেখে দিন। তেলাপোকা ছাড়া ব্যাকটেরিয়া থেকে পরিচ্ছন্ন থাকতেও ন্যাপথালিনের অনেক কার্যকারিতা রয়েছে। টয়লেটে বেসিনে ১টি বা ২টি ন্যাপথালিন দিয়ে রাখলে ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকা যায়।

 

৪. তেলাপোকা তাড়াতে ঘরোয়া বা দেশি টোটকা সলুশান:

  • তেলাপোকা মারার জন্য এটা অত্যন্ত সহজ একটি ঘরোয়া পদ্ধতি। তেজপাতা গুঁড়ো করে তেলাপোকা যেসব জায়গায় থাকে সেসব জায়গায় ছিটিয়ে দিতে পারেন। এর গন্ধ তেলাপোকাকে বাড়ির বাইরে বের করে দেবে। তেলাপোকা এমনিতেই চলে যাবে। মারার প্রয়োজন পড়বে না।
  • এক বালতি পানির মধ্যে দুই কাপ এমোনিয়া মিশিয়ে রান্না ঘরের সিংক এবং বাথরুমে ছিটিয়ে দিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা চলে যাবে। তেলাপোকা মুক্ত ঘর রাখতে সপ্তাহে এক বা দুইবার এটা করতে পারেন।
  • একটি জারে প্রেট্রোলিয়াম জেলি নিন। এবার এতে কিছু ফলের খোসা যেমন আম, কলা, আপেল রেখে দিন। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে আবার প্রেট্রোলিয়াম জেলী তেলাপোকাকে জারের ভিতরে ঢুকতে বাঁধা দিবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমিষে দূর হয়ে গেছে।
  • ২০০ গ্রাম ময়দা, সমপরিমাণ চিনি, সমপরিমাণ বরিক পাউডার, ১টা কনডেন্সড মিল্ক এক সাথে মিশিয়ে বাসার বিভিন্ন জায়গায় পেপার বিছিয়ে দিয়ে রাখুন। ৭ দিনের মধ্যে হবে পুরো বাসা তেলাপোকামুক্ত। 

 

৫. তেলাপোকা মারতে শসা-র ব্যাবহারঃ 

শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে থাকে। যা তেলাপোকার মৃত্যু ত্বরান্বিত করে থাকে।

 

৬. গোল মরিচের গুঁড়া দিয়ে তেলাপোকা দূর করার উপায়ঃ

একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন সারা বাড়িতে বা যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে। 

 

সম্পূর্ণ  ভাবে দুর  করতে চিটাগাং পেস্ট কন্ট্রোল  যোগাযোগ করতে পারেনএতকিছু করেও যদি সফল না হন অথবা আপনার সময় না থাকে তবে যোগাযোগ করতে পারেন চিটাগাং পেস্ট কন্ট্রোল এর সাথে অথবা ০১৬৩৪৯০২২৩৫ নম্বরে

 

 

পরিস্কার পরিছন্ন থাকার কোন বিকল্প নেই। 

Comments