ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায়


             ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায়
গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। গোলমরিচের পানজেন্ট ধরণের ঘ্রাণ অর্থাৎ ঝাঁজ পূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর। আর একারণে খুব সহজেই মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বন্ধ নির্বংশ করতে পারেবন খুজ সহজেই।
তেজপাতা খুবই উপকারী একটি মসলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে। এই উপকারী মসলাটিও ইঁদুর থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন অনায়েসেই। তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে। কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই। তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রবের স্থানগুলোতে কিছুদিনের মধ্যেই ঝামেলা থেকে মুক্তি পাবেন।
পেঁয়াজের অনেক গুনের মধ্যে আরও একটি অসাধারণ গুন হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব সহজেই ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না। কিন্তু ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে। ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন। কিছুদিনের মধ্যেই ইঁদুর আর দেখতে পবেন না ঘরে।
ইঁদুর পুদিনাপাতার গন্ধ সহ্য করতে পারে না, সেই সাথে পিপারমিন্ট অয়েলও অনেক কার্যকরী। এগুলর গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। ঘরে পিপারমিন্ট অয়েল একটি তুলোর বলে লাগিয়ে ইঁদুরের উপদ্রবের স্থানে রাখলে বা ঘরে এমনিতেই ছড়িয়ে রাখলে ইঁদুরের উপদ্রব থেকে সহজেই মুক্তি পেতে পারেন। যদি ঘরে পিপারমিন্ট অয়েল না থাকে তাহলে, পুদিনা পাতা ছেঁচে অলিভ অয়েলে দিয়ে ফুটিয়ে নিন এবং ঠাণ্ডা করে ব্যবহার করতে পারেন।
শুনে হাসি আসলে আপনাকে বিশ্বাস করতেই হবে যে ইঁদুর মারতে শুকনো গোবর খুব কাজের। কোনো ইঁদুর যদি শুকনো গোবর খেয়ে ফেলে তবে তার মৃত্যু ঠেকানো যাবে না
মেঝেতে একটি শক্ত কাডবোড রেখে সেখানে শক্তিশালী আঠা লাগিয়ে রাখুন।তাতে করে ঘরে ছোটাছুটি করার সময় ইঁদুর কাডবোডর সাথে লেগে যাবে এবং আঠার কারণে কিছুতেই সেটা থেকে বের হতে পারবে না। এই ফাঁদ ব্যবহার করে একই সাথে একাধিক ইঁদুর আটকানো সম্ভব।
পোষা বিড়ালটা সাধারণত ইদুর ধরার ব্যাপারে খুব একটা পারদশী হয় না
আপনার ঘরে যদি বিড়াল থাকে আর সে যদি ইদুরের উপদ্রবের ব্যাপারে কিছু করতে না পারে তবে হতাশ হবেন না। বেশির ভাগ পোষা বিড়াল ইদুরের গতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না।এক্ষেত্রে আপনার বন্ধুদের কারো বিড়াল এই কাজে পারদশৗ হলে তাকে কয়েক দিনের জন্যে ঘরে এনে রাখুন।ঘরবাড়ির ইদুর মুক্ত হয়ে যাবে।
ঘরের যেসব জায়গায় ইদুর দেখতে পান সেসব স্থানে মেস্থলের তেল ছিটিয়ে রাখুন্।এছাড়া ও ময়লা ফেলার বিনের আশপাশে ও কিছুটা ফেলে রাখুন। ইদুর এই গন্ধ একেবারে সহ্য করতে পারে না। তারা এর ধারেকাছেও থাকবে না।
গত কয়েক বছর ধরে একপ্রকারের আল্ট্রাসনিক ইদুর মারার যন্ত্র বেশ জনপ্রিয়তা পেয়েছে।এই যন্ত্রটির কাজ নিদিষ্ট পরিমাণে আল্ট্রাসনিক শব্দ নিগত করা। এ শব্দে অতিষ্ঠ হয়ে ইদুররা টিকতে পারে না। তবে মানুষ এই শব্দ শুনতে পায় না।
ইদুর ধরার ফাদ এর ব্যবহার:ইদুর ধরার এবং ঘর থেকে সরানোর একটি সনাতন পদ্বতি হলো ইদুর মারার কল ব্যবহার করা। তবে, কেবলমাত্র একটি ফাদ ব্যবহার করে পুরো ঘরকে ইদুর মুক্ত করা আদতে সম্ভব নয়।এজন্য ঘরের বিভিন্ন কোণে দুই থেকে তিনটি ফাদ ব্যবহার করুন। ইদুর ফাদের প্রতি আকৃষ্ট না হলে সেখানে আরো বেশি গন্ধ ধরায় এমন কোন টোপ ব্যবহার করুন।

সম্পূর্ণ  ভাবে দুর  করতে চিটাগাং পেস্ট কন্ট্রোল- যোগাযোগ করতে পারেনএতকিছু করেও যদি সফল না হন অথবা আপনার সময় না থাকে তবে যোগাযোগ করতে পারেন চিটাগাং পেস্ট কন্ট্রোল এর সাথে অথবা ০১৬৩৪৯০২২৩৫ নম্বরে 

Comments